শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রাফিক জরিমানা আদায়ে যুক্ত হলো ডিজিটাল ব্যবস্থা

‘স্মার্ট পুলিশিং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ট্রাফিক জরিমানা আদায়ে যুক্ত হলো ডিজিটাল ব্যবস্থা

ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চুয়াডাঙ্গায় ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এবং চঙঝ মেশিন ও বাংলা কিউআর (ইধহমষধ ছজ) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান।


জেলা পুলিশ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আইটিসিএলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রম বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করা হয়। একই সঙ্গে ট্রাফিক বিভাগের সদস্যদের চঙঝ মেশিন ও বাংলা কিউআর ব্যবহারের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।


প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায়, চঙঝ মেশিন পরিচালনা, বাংলা কিউআর-এর মাধ্যমে নিরাপদ ও সহজ লেনদেন, সেবার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিতকরণ এবং নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।


সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থা চালুর ফলে মানুষ দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে জরিমানা পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সেবার মান বৃদ্ধি পাবে এবং স্মার্ট পুলিশিং বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. আমিরুল ইসলাম, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইটিসিএলের প্রতিনিধিরা এবং চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক, স্মার্ট ও প্রযুক্তিনির্ভর পুলিশিং সেবা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গার কুতুবপুরে দোকানের তালা ভেঙে টিভি চুরি