শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গ্রামীণফোন সার্ভিস ম্যানেজারকে মারধর

৬৫ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ
  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় গ্রামীণফোন সার্ভিস ম্যানেজারকে মারধর

চুয়াডাঙ্গা সদর উপজেলায় গ্রামীণফোন কাস্টমার কেয়ারের এক সার্ভিস ম্যানেজারকে মারধর করে নগদ ৬৫ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মো. রেজওয়ানুর রহমান (৩১) চুয়াডাঙ্গা সদর শাখার গ্রামীণফোন কাস্টমার কেয়ারের সার্ভিস ম্যানেজার। গত ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি অফিস বন্ধ করে অফিসের নগদ ৬৫ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রধান শাখার উদ্দেশ্যে রওনা দেন।


পথে সদর উপজেলার আরামপাড়া এলাকার এম এ করিম লেনের কিংশু টাওয়ারের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার পথরোধ করে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জ্বীনতলা এলাকার মেহেদী হাসান শিপলু (৪৫), বাগানপাড়ার সম্রাট (৩৫), মাঝেরপাড়ার সাব্বির (২৫) এবং অজ্ঞাত আরও ৩-৪ জন তাকে এলোপাতাড়ি মারধর করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।


অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে ঘোড়ামারা ব্রিজসংলগ্ন নবগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে প্রাণনাশের ভয় দেখিয়ে ১৪-১৫টি নন-জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। একই সঙ্গে তার ব্যাগে থাকা অফিসের ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে মামলা না করার হুমকি দিয়ে রাত প্রায় ১০টার দিকে পৌর ডিগ্রি কলেজের সামনে তাকে নামিয়ে দেওয়া হয়।


রেজওয়ানুর রহমান জানান, ঘটনার পর তিনি বাড়িতে ফিরে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। স্থানীয়ভাবে সমাধানের আশ^াস পাওয়ায় থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গার কুতুবপুরে দোকানের তালা ভেঙে টিভি চুরি