শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শরীফুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের মানিকদিহি এলাকায় বিসিক শিল্পনগরের প্রধান ফটকের পূর্ব পাশে একটি নির্মাণাধীন একতলা ভবনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযানে ৪ পুরিয়া গাঁজাসহ হাতেনাতে আটক করা হয় হায়দারপুর গ্রামের মো. আবু সায়েম আলী (২৫), মো. রিয়াদ হোসেন (২০), ডিঙ্গেদহ গ্রামের মো. নয়ন আল মামুন (৩২) এবং গোপীনাথপুর গ্রামের মো. মানিক মিয়াকে (২৭)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।


পরে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা প্রক্রিয়া সম্পন্ন করে সামারি ট্রায়াল আদালতে সোপর্দ করা হয়। আদালত প্রত্যেক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জেলার সর্বত্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গার কুতুবপুরে দোকানের তালা ভেঙে টিভি চুরি