চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া মাঝেপাড়া গ্রামের বাসিন্দা এবং মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাইফুল ইসলামকে (ছায়াকুল) গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খানের দিকনির্দেশনা এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই সদরুল আলমের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া মাঝেপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার জন্য চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদক সরোজগঞ্জ