বুধবার, ২২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মাদক সেবন ও গাঁজাসহ দুজন আটক

সামারি ট্রায়ালে এক মাস করে কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২৬ ইং
দামুড়হুদায় মাদক সেবন ও গাঁজাসহ দুজন আটক

দামুড়হুদা উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযানে মাদক সেবন ও গাঁজাসহ দুজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। আটককৃতরা হলেন- জুড়ানপুর গ্রামের আব্দুল মোল্লার ছেলে আরাফাত হোসেন (২৪) ও বড় দুধপাতিলা গ্রামের মহাসিন ওরফে পিস্তল (২৫)। গতকাল মঙ্গলবার দুজনকেই আদালতে সোপর্দ করলে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।


পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে পৃথক দুটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিয়াবুল ইসলাম, এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুড়ানপুর মাঝপাড়া গ্রামের আব্দুল মোল্লার ছেলে ইয়াছিন আরাফাতকে আটক করা হয়। পরে তার দেহতল্লাশি করে প্রায় ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই দিনে বড় দুধপাতিলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মহাসিন ওরফে পিস্তলকে মাদক সেবনের অপরাধে আটক করে।


পরে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে ইয়াছিন আরাফাতকে গাঁজা রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।


অন্যদিকে মহাসিন ওরফে পিস্তলকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডোপ টেস্ট করানো হলে পরীক্ষায় ক্যানাবিনয়েডস (ঞঐঈ) পজিটিভ আসে। মাদক সেবনের অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, দুই আসামিকেই সংক্ষিপ্ত বিচারে দণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।



কমেন্ট বক্স
notebook

বদরগঞ্জ বাজারে সংবর্ধনা গ্রহণকালে এমপি মাসুদ পারভেজ রাসেল