মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মাসুদ জোয়ার্দার বাবুর মৃত্যুবার্ষিকী আজ

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মাসুদ জোয়ার্দার বাবুর মৃত্যুবার্ষিকী আজ

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী মাসুদ জোয়ার্দার বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।


এক যৌথ বার্তায় বিএনপির নেতারা মরহুম আলী মাসুদ জোয়ার্দার বাবুর রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি দলের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে চুয়াডাঙ্গায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান দলীয় নেতা-কর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।


দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং মরহুমের পরিবারের সদস্যরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন