দর্শনায় চিনিকলের গেট আখচাষী কল্যাণ সংস্থার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মা ও শিশু জেনারেল হাসপাতাল কেন্দ্রের হলরুমে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেরু চিনিকল গেট আখচাষী কল্যাণ সংস্থার আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া।
তিনি বলেন, আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। সারা বাংলাদেশের মধ্যে কোনো মিলেই এ রকম হাসপাতাল নেই। আখচাষীদের দ্বারা এই হাসপাতাল প্রতিষ্ঠিত। যারা এই ভালো কাজটি করে গেছেন তারা এই দুনিয়ায় নেই। তাই তাদের কথা স্মরণ করে বলবো, তারা দুনিয়াতে নেই কিন্তু এর সুফল ভোগ করছি সবাই। তাই হাসপাতালটি টিকিয়ে রাখার স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। আপনারা আগের মতো করে আখ চাষ করুন, মিল ঘুরে দাঁড়াবে, সেই সাথে আপনারা ঘুরে দাঁড়াবেন। তাই বেশি বেশি আখ লাগান, মিলটি বাঁচান।
এসময় বিশেষ অতিথি ছিলেন সহ-উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমান। পরে সকল সদস্যের মতামতের ভিত্তিতে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক বিশিষ্ট আখচাষী মো. মাহবুবুল ইসলাম খোকনকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেনÑচুয়াডাঙ্গা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তরফদার সাবু, দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক শরীফ উদ্দীন, নাহারুল ইসলাম, ইকবাল হোসেন, মোমিনুল ইসলাম, শফিকুল আজম তোতা, অপু সুলতান প্রমুখ। এ কমিটি আগামীতে একটি নির্বাচন দিয়ে তাদের দায়িত্ব শেষ করবেন।
দর্শনা অফিস