মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের খয়েরহুদায় গাছ থেকে পড়ে নিহতের

পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও সুমাইয়া
  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৬ ইং
জীবননগরের খয়েরহুদায় গাছ থেকে পড়ে নিহতের

জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে গাছ থেকে পড়ে নিহত কৃষক শরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে জীবননগর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি নিহত শরিফুল ইসলামের স্ত্রী মোছা. শিরিনা খাতুনের হাতে ২৫ হাজার টাকা অর্থ হস্তান্তর করেন। চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দকৃত জিআর ক্যাশ কর্মসূচির আওতায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।


এসময় ইউএনও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান। উল্লেখ্য, জীবননগর উপজেলার খায়েরহুদা গাজীপাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম (৫৫) গত রোববার গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মারা যান। শরিফুল ইসলাম উপজেলার খায়েরহুদা গাজীপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে খায়েরহুদা গ্রামের দক্ষিণ মাঠে একটি গাছের নিচে শরিফুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা কাছে গিয়েতাকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন