মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যৌতুক ও নির্যাতনের মামলার পর প্রাণনাশের হুমকির অভিযোগে দর্শনা থানায় জিডি

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২৬ ইং
যৌতুক ও নির্যাতনের মামলার পর প্রাণনাশের হুমকির অভিযোগে দর্শনা থানায় জিডি

দর্শনার আলতা বানু নামে এক নারী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা দায়ের করার পর বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় গত ১৪ জুলাই তিনি এই জিডি করেছেন।


আলতা বানু জানান, ২০২২ সালের ২২ মার্চ মুসলিম শরিয়াহ মোতাবেক ৩ লাখ টাকা দেনমোহরে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াবাড়িয়া গ্রামের ছিতাব আলীর ছেলে মজনু রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তিনি মজনু রহমানের দ্বিতীয় স্ত্রী। তার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী মজনু রহমান তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। গত ১৩ জুন যৌতুকের দাবিতে তাকে মারধর করা হয়। পরে তিনি গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে দুই দিন চিকিৎসা নিয়ে ১৪ জুন হাসপাতাল থেকে ছাড়পত্র পান।


তিনি আরও জানান, এ ঘটনায় ১৫ জুন চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করায় পরে ২৮ জুন আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর সিআর-২৩৫/২৬। আলতা বানুর দাবি, শুধু তার স্বামী নয়, স্বামীর পরিবারের সদস্যরাও তাকে গালিগালাজ, মারধর ও বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে আসছেন। এছাড়া তার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।


তিনি অভিযোগ করেন, আদালতে মামলা দায়েরের পর থেকে তাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে নিজের নিরাপত্তা চেয়ে গত ১৪ জুলাই দর্শনা থানায় স্বামী মজনু রহমান, তার প্রথম স্ত্রীর ছেলে মজিবুল, ছিতাব আলী ও রফিউল ইসলামের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৬৪৫। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন