সোমবার, ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে দর্শনা অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।


সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমির সাইয়েকুল ইসলাম অপুসহ দর্শনা পৌর, বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা জামায়াতের আমির-সেক্রেটারিরা।


সম্মেলনে চুয়াডাঙ্গা জেলার সব ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন। এতে দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ, ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

গাংনীতে এতিমখানায় মিলল শিশুর মরদেহ