ভোক্তারা সচেতন হলে মূল্য নিয়ন্ত্রণে থাকবে ভোগ্যপণ্যের
- আপলোড তারিখঃ
২৩-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেরা পরিষদ মিলনায়তনে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ বাস্তবায়ন ও গৃহিত কার্যক্রম সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী’র সভাপতিত্বে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সকলের সম্মুখে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র বিস্তারিত তুলে ধরেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা, এই আইনের অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডবিধান, ভোক্তাদের অধিকার ও দায়িত্বসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়াও আয়োজিত সেমিনারে ভোক্তা অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নান, জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহ-সাধারণ সম্পাদক মো. দেলওয়ার উদ্দীন জোয়ার্দ্দার (দুলু) প্রমূখ।
কমেন্ট বক্স