মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় সাবেক ইউপি সদস্য আশাদুজ্জামানের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় সাবেক ইউপি সদস্য আশাদুজ্জামানের ইন্তেকাল

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. আশাদুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউনিয়নের নিধিকুণ্ড নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।


তিনি নিধিকুণ্ড গ্রামের নতুনপাড়ার মরহুম হাফিজ উদ্দিনের ছেলে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি ছিলেন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জীবননগর উপজেলা ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া আন্দুলবাড়ীয়া বাজার কমিটি, ইউনিয়ন লোকমোর্চা, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয় এবং শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও সুনামের সঙ্গে পালন করেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন এবং বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। গত রোববার রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার প্রস্তুতি নেন। তবে এর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নিধিকুণ্ড নতুনপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, তিন ছেলে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাঁর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত