মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহারের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২৬ ইং
জীবননগরের সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহারের বিদায় সংবর্ধনা

জীবননগর উপজেলার সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. কামরুন্নাহারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন। বিদায়ী প্রধান শিক্ষক কামরুন্নাহার তার বক্তব্যে বলেন, দেখতে দেখতে জীবনের একটি দীর্ঘ অধ্যায় পার করে আজ আমি কর্মজীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আজকের এই আয়োজন আমার জন্য যেমন আনন্দের, ঠিক তেমনই এক বুক চাপা কষ্টের। আপনারা আমার বিদায়বেলায় যে সম্মান ও ভালোবাসার আয়োজন করেছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।


সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফিরোজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবিদ আজাদ, শাহরিয়ার কবির, কোটচাঁদপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবু হাসান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শোয়াইব হোসেন, দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, স্কাউটস ব্যক্তিত্ব মনোয়ার আহম্মেদ, জীবননগর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি শামিম আক্তার, সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত