মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বন্ধ রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল পুনরায় চালুর দাবিতে দর্শনায় শ্রমিক-কর্মচারীদের সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০২৬ ইং
বন্ধ রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল পুনরায় চালুর দাবিতে দর্শনায় শ্রমিক-কর্মচারীদের সমাবেশ

জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ করে বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত দেশের ৬টি চিনিকলকে পুনরায় চালু করার দাবিতে দর্শনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় কেরুজ শ্রমিক ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক অবসরপ্রাপ্ত শ্রমিক নেতা হাবিবুর রহমান হবি। 


৮ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন জাতীয় রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা কমিটির সভাপতি টিপু বিশ্বাস, আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ, সদস্যসচিব শাহ আলম, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা এস এম কবির, দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ ও সাবেক শ্রমিক একরাম আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও সূর্য সেনা সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান। 


শ্রমিকদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে- জাতীয় বাজেটে বরাদ্দকৃত রাষ্ট্রায়ত্ত চিনিকল চালু করতে হবে, চিনি শিল্পে সংঘটিত দুর্নীতি তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে, চিনিকলগুলো আধুনিকায়ন করতে হবে, আখের মূল্য বৃদ্ধি ও চাষীদের মধ্যে স্বল্পসুদে ঋণ দিতে হবে, চিনির উপজাতভিত্তিক পণ্যের উৎপাদন বহুমুখীকরণ, উচ্চফলনশীল বীজ আমদানি ও স্বল্পমূল্যে চাষীদের বীজ প্রদান, স্বল্পমূল্যে পরিবেশবান্ধব সার ও কীটনাশক সরবরাহ করা এবং রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো ব্যক্তি মালিকানায় ইজারা দেওয়া বন্ধ—সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার কুড়ুলগাছিতে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর