সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়নগর ইমিগ্রেশনে এখনো শুরু হয়নি ট্যুরিস্ট যাত্রী চলাচল

৫-৬ আগস্ট থেকে যাত্রা শুরুর আশা
  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০২৬ ইং
জয়নগর ইমিগ্রেশনে এখনো শুরু হয়নি ট্যুরিস্ট যাত্রী চলাচল

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট যাত্রী চলাচল শুরু হয়নি। ভারত সরকার গত ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিলেও এখনো দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট যাত্রীরা বাংলাদেশ থেকে ভারতে চলাচল করেনি। গতকাল দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


ভারত সরকার ট্যুরিস্ট ভিসা চালুর উদ্যোগ নিলেও আজ পর্যন্ত ট্যুরিস্ট ভিসায় কেউ এ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যায়নি বলে জানান চেকপোস্ট পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি আরও জানান, বিভাগীয় পর্যায়ে ভারতীয় ভিসার আবেদন পড়েছে। আগামী ৪ আগস্ট থেকে ভিসা আবেদনকারীরা ভিসা হাতে পেতে পারে। ভিসা পাওয়ার পর ৫-৬ আগস্ট থেকে ট্যুরিস্টরা ভারতে গমন শুরু করার সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসার জন্য প্রতিদিন বাংলাদেশ থেকে যাত্রীরা যাতায়াত করছে। 


গতকাল রোববার ১৩৭ জন এবং গত শনিবার ১৩৫ জন যাত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করেছে। সব মিলিয়ে বর্তমানে প্রতিমাসে ৩ হাজার থেকে ৪ হাজার যাত্রী চিকিৎসা নিতে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করছে।



কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী