২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ানুর আফনান (আয়াত)। সে চুয়াডাঙ্গার মার্কেটিং অফিসার মো. সহিদুল ইসলাম এবং সরোজগঞ্জ বাজারের তেঁতুল শেখ কলেজের প্রভাষক তাছলিমা পারভীনের ছোট ছেলে। তার এ সাফল্যে পরিবারের সদস্যরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন। তারা শিক্ষক, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইয়ানুর আফনানের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। ভবিষ্যতেও যেন আয়াত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সুনাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করছে তার পরিবার। -(বিজ্ঞপ্তি)
সমীকরণ প্রতিবেদন