মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও জীবননগরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনায় গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ও জীবননগরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও জীবননগরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল রোববার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে জেলা সদর এবং জীবননগর উপজেলায় পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


চুয়াডাঙ্গা:
গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী তুষাউর রহমান। আর গীতা থেকে পাঠ করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্লব কুমার রায়। পরে একটি থিম সং ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসংখ্যার সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে এ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


তিনি আরও বলেন, ‘মায়ের চিন্তা-ভাবনাই সন্তানের মধ্যে সঞ্চালিত হয়। সু-সন্তান জন্মের জন্য আমরা কী চিন্তা করছি, তা ভবিষ্যৎ জাতি গঠনে বড় ভূমিকা রাখে। উন্নত আত্মা পৃথিবীতে আনতে হলে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।’ তিনি বলেন, ‘আপনারা যারা ভালো কাজ করেন, তাদের সবসময় সরাসরি দেখার সুযোগ না থাকলেও আমরা জানতে পারি কে কী ধরনের কাজ করছেন। ভালো কাজ যেমন আমাদের নজরে আসে, তেমনি কোনো দপ্তরের দুর্বলতাও আমাদের অজানা থাকে না।’ শেষে তিনি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা লতিকা ইয়াসমিন লতার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, জেলা আইসিটি অফিসার তৌহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী মহাসিনা বিশ্বাস, দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক জামশেদ আলী, পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরিন আরা এবং বেগমপুর ইউনিয়নের উপসহকারী পরিবার কল্যাণ পরিদর্শক আলমগীর কবীর। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয়ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রোজা। এসময় জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চলতি বছরের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী, দপ্তর এবং শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।


জীবননগর:
একই দিন বেলা ৩টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনা সভায় জনসংখ্যা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, নারী শিক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনে দক্ষ, সুস্থ ও সচেতন মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করা, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, আবাসন ও পরিবেশের ওপর চাপ বাড়ছে। তাই জনসংখ্যাকে বোঝা হিসেবে না দেখে দক্ষ, সুস্থ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরিত করতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সহজ হবে। সভায় বক্তারা বলেন, ‘সচেতন পরিবার, সুস্থ সমাজ, পরিকল্পিত জনসংখ্যা’- এটাই হোক বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬-এর অঙ্গীকার।’ একই সঙ্গে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার কুড়ুলগাছিতে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর