বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি

ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৬ ইং
জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি

জীবননগরে সরকার নির্ধারিত মূল্য ছাড়াও বেশি দামে রাসায়নিক সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর শহরের নারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নারায়ণপুর মোড়ে মেসার্স বাবুল কৃষি স্টোর নামের একটি প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্য ছাড়াও বেশি দামে রাসায়নিক সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা অনুযায়ী ওই প্রতিষ্ঠানের মালিক বাবুল আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর কৃষি অফিসার মো.আলমগীর হোসেন ও জীবননগর থানা-পুলিশের একটি টিম।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে চড়-থাপ্পড়, নারী গ্রেপ্তার