সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বুধবারের উল্লেখযোগ্য অর্জন

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বুধবারের উল্লেখযোগ্য অর্জন
ডেস্ক রিপোর্ট: আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রত্রিকার সম্পাদকম-লির সার্বিক অংশগ্রহণে মতবিনিময় সভার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের প্রতিদিন কার্যক্রমের উল্লেখযোগ্য বিষয়গুলো স্থানীয় পত্রিকায় নিয়মিতভাবে ই-মেইলের মাধ্যমে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের অংশ হিসেবে গতকাল বুধবারের উল্লেখযোগ্য অর্জন সমূহ উল্লেখ করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার দামুড়হুদা থানা ও দর্শনা তদন্তকেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে দামুড়হুদা থানা এলাকা হতে যেসব মাদক ব্যবসায়ী-মাদক সেবনকারীকে পুলিশ গ্রেফতার করেছে, তাদের নামের তালিকা: ১) আলাউদ্দিন (৩৫), পিতা- মৃত আলীম মন্ডল, সাং- হাতিভাঙ্গা, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান। ২) মিজানুর রহমান (৩৮), পিতা- মৃত আ. মজিদ, সাং- প্রতাপপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা। তাকে ১০ পিস ইয়াবাসহ দর্শনা এলাকা থেকে দর্শনা তদন্তকেন্দ্রের এসআই জাহাঙ্গীর হোসেন গ্রেফতার পূর্বক দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। ৩) আব্দুল রাজ্জাক (৩৫), পিতা- মওলাবক্স, সাং- ইশ্বরচন্দ্রপুর, ৪) রিপন (২৮), পিতা- হামিদুল ইসলাম, সাং- জিরাট, ৫) ইউনুচ (৫৫), পিতা- মৃত ফয়জুল্লাহ মালিথা, সাং- জিরাট, ৬) নুর নবী (১৮), পিতা- লস্কর আলী মন্ডল, সাং- দক্ষিণ চাঁদপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা। ৭) কবীর হোসেন (৪০), পিতা- আব্দুর রহমান, সাং- রাঙ্গেরপোতা, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। ৮) জাহাঙ্গীর আলম (৩৫), পিতা- মৃত আকবর আলী, সাং- ইশ্বরচন্দ্রপুর, থানা- দামুড়হুদা, ৯) মিলন (২৫), পিতা- মৃত আকবর আলী, সাং- আজমপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা। ১০) খলিল (৪৫), পিতা- মৃত করিম, সাং- হাসাদহ, থানা-জীবননগর, ১১) মিজানুর রহমান (৪০), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং- গোয়ালহুদা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ। ক্রমিক নং- ৩ থেকে ১১ পর্যন্ত আটককৃত ব্যক্তিদের মাদক সেবনের দায়ে আটক করা হয়েছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া মাদক সেবনকারীদের কাছে থাকা ২টি মটরসাইকেলের কাগজপত্র না থাকার কারনে দর্শনা তদন্তকেন্দ্র আটক করেছেন। পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে গত মঙ্গলবার দামুড়হুদা মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক সেবনকারী ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের শংকর পালের ছেলে নিশিত পাল(২৭) ও জুয়েল রানাকে ১০হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদন্ড প্রদান করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড