রবিবার, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সহ-সাংগঠনিক সম্পাদক হলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার
  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৬ ইং
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খান মনোনীত হয়েছেন।


বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রধান পৃষ্ঠপোষক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজি) মো. আলী হোসেন ফকির, সভাপতি মোসলেহ্ উদ্দিন আহমদ (বিপিএম), সাধারণ সম্পাদক শামীমা পারভীন, পুলিশ সুপার, ঢাকা সহ নবনির্বাচিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়েছে।


কমিটিতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান উক্ত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিশ্বাস করে, নবগঠিত এ কমিটি বাংলাদেশ পুলিশ সার্ভিসের পেশাগত উৎকর্ষ সাধন, সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


উল্লেখ্য, গত ১৩ মে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। ওই সভায় মোসলেহ্ উদ্দিন আহমেদ সভাপতি এবং শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবার সেই কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে মাদকসহ স্বামী-স্ত্রী আটক