সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাহসের সাথে আগামীর পথে

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০১৭ ইং
সাহসের সাথে আগামীর পথে
ডেস্ক রিপোর্ট: দৈনিক সময়ের সমীকরণ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সাহস ভর করে লক্ষ্য স্থির রেখে ২০১৫ সালের ২৩ নভেম্বর অবিরাম যাত্রা শুরু করেছিলো দৈনিক সময়ের সমীকরণ। সেই থেকে আজ অবধি প্রতিশ্রুতি অনুযায়ি সমাজের কুসংস্কার, দুর্নীতি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে চলছে দৈনিক সময়ের সমীকরণ। দেখতে দেখতে পেরিয়ে গেল দুইটি বছর। তৃতীয় বর্ষে যাত্রা শুরু। প্রথম থেকেই অনেক বাঁধা বিপত্তি মোকাবেলা করে বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে সমীকরণ পরিবারের। তারপরও বিভ্রান্ত হয়ে লক্ষ্যভ্রষ্ট হয়নি, সাহস হারায়নি। শুরুতেই যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিলো, তার সবটা পূরণ করতে না পারলেও সমীকরণ’র সাফল্যও কম নয়। সময়ের সমীকরণ ইতিমধ্যেই এই অঞ্চলের পাঠকপ্রিয় পত্রিকা হতে পেরেছে। কোন কোন ক্ষেত্রে সাফল্য ঈর্ষনীয়ও বটে। পত্রিকার সাথে সংশ্লিষ্টদের যার যেই রাজনৈতিক বিশ্বাস থাক না কেন; সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে সব সময় সচেষ্ট থাকতে হয়েছে। অশ্লীল বিজ্ঞাপন যেমন পরিহার করেছে, তেমনি অশ্লীল সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সচেতন থেকেছে সংশ্লিষ্টরা। বরাবরই চেষ্টা করে চলেছ সময়ের সমীকরণকে একটি পারিবারিক পত্রিকা হিসেবে পাঠকের গ্রহণযোগ্যতা পেতে। সাফল্যও পেয়েছে। যে কারণে হু হু করে সমীকরণের সার্কুলেশন বৃদ্ধি না পেলেও স্বাভাবিক মাত্রায় এর অগ্রযাত্রা অব্যাহত আছে। আর এই নিরবিচ্ছিন্ন পথচলায় সাহস জুগিয়ে চলেছেন সমীকরণের পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং নির্লোভ একঝাঁক তরুণ সহকর্মী। সংশ্লিষ্টরা মনে করেন, ঐতিহাসিক এই জনপথের মানুষের অনুপ্রেরনীয় সব বাঁধাকে তুচ্ছ করে সাহসের সাথে আগামী পথ পাড়ি দিতে সক্ষম হবে তারা। দৈনিক সময়ের সমীকরণের সাফল্য কামনা করে সকলের সহযোগিতা কামনা করেছেন সম্পাদকম-লীবৃন্দ। উল্লেখ্য, দৈনিক সময়ের সমীকরণ ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছিলো ব্যাপক আয়োজনে। এবারও পালন করা হবে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ ৩য় বর্ষে পদার্পণ। আগামী ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পালন করা হবে অত্রাঞ্চলের জনপ্রিয় দৈনিক সময়ের সমীকরণের বর্ষপূর্তি অনুষ্ঠান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড