বুধবার, ৮ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ইব্রাহিমপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

স্থানীয়দের হাতে যুবক আটক, মামলা
  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৬ ইং
দামুড়হুদার ইব্রাহিমপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। গত শনিবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ইব্রাহিমপুর বড় মসজিদের পাশের একটি দোকানে চকলেট কিনতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর (মসজিদপাড়া) গ্রামের বাসিন্দা ও পাখি ভ্যানচালক মো. হৃদয় আলীর মেয়ে মোছা. লিলাফী খাতুন (৯) ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত সোমবার সকাল প্রায় ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ইব্রাহিমপুর বড় মসজিদের পাশের একটি দোকানে চকলেট কিনতে দাঁড়ায় লিলাফী। এসময় বিষ্ণুপুর (কাসারীপাড়া) গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. জনি সেখানে এসে নিজেকে শিশুটির বাবার বন্ধু পরিচয় দেয়। পরে সে বলে, "এখান থেকে নয়, অন্য দোকান থেকে চকলেট কিনে দেব", এমন প্রলোভন দেখিয়ে শিশুটিকে সাইকেলে তুলে নেয়।


অভিযোগে আরও বলা হয়, স্কুলের পথে না গিয়ে অভিযুক্ত যুবক শিশুটিকে ইব্রাহিমপুর কবরস্থানের পাশ দিয়ে অন্য দিকে নিয়ে যেতে শুরু করলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে বিষ্ণুপুর বাজারের একটি ক্লাবঘরে রাখা হয়। খবর পেয়ে শিশুটির বাবা ঘটনাস্থলে এসে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। এ সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীসহ এলাকার অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন।


স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদের ধারণা, সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্য থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো তদন্ত শেষ হয়নি। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা দামুড়হুদা মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক ও শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়দের গণপিটুনিতে অভিযুক্ত আহত হওয়ায় পুলিশ তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।


এ ঘটনায় শিশুটির বাবা হৃদয় আলী বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে, আসামিকে গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে জেলা প্রশাসকের কারাগার ও বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন