বুধবার, ৮ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শরিফুল ইসলাম

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শরিফুল ইসলাম

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় মাদকদ্রব্য উদ্ধার, দেশীয় অস্ত্র জব্দ, ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, প্রতারণার শিকার অসহায় মানুষের অর্থ উদ্ধারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা প্রদান করা হয়।


চুয়াডাঙ্গার পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার এসআই মো. শরিফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা গ্রহণের পর এসআই মো. শরিফুল ইসলাম বলেন, এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাব। এসময় পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তার এ সাফল্যে সহকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানান।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে জেলা প্রশাসকের কারাগার ও বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন