যাত্রীবাহী বাসের ধাক্কা : অজ্ঞাত পাখিভ্যান চালকের মৃত্যু
- আপলোড তারিখঃ
২৩-১১-২০১৭
ইং
আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের উত্তরা ফিলিং স্টেশনের নিকট
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের উত্তরা ফিলিং স্টেশনের নিকট যাত্রবাহী পরিবহনের ধাক্কায় এক পাখিভ্যান চালক নিহত হয়েছে। বুধবার রাতে ওই পাখিভ্যান চালক রাস্তা দিয়ে যাবার সময় তাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। জানা গেছে, আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়ক দিয়ে রাতে অজ্ঞাত এক পাখিভ্যান চালক তার পাখিভ্যান নিয়ে যাচ্ছিল। এ সময় একটি পরিবহন তাকে উত্তরা ফিলিং স্টেশনের নিকট ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন পাখিভ্যানের চালক। ধাক্কা দেয়ার সাথে সাথে পরিবহনটি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। সংবাদ পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। স্থানীয় প্রত্যক্ষদর্শী অনেকেই জানান, ওই সময় ডিলাক্স পরিবহণ ওই রাস্তা দিয়ে আসে। তাদের ধারনা ডিলাক্স পরিবহণ ওই পাখিভ্যানচালককে ধাক্কা দিয়েছে। তার অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কমেন্ট বক্স