শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় আইএফআইসি ব্যাংকে মধুমাস উৎসব

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২৬ ইং
দর্শনায় আইএফআইসি ব্যাংকে মধুমাস উৎসব

দর্শনায় আইএফআইসি ব্যাংকের আয়োজনে দেশীয় ফলের সমাহারে মধুমাস উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা পুরাতন বাজারে অবস্থিত আইএফআইসি ব্যাংক চত্বরে এই মধুমাস উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক (পিএলসি) দর্শনা শাখা ব্যবস্থাপক রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক (পিএলসি) দর্শনা শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবীর, পূবালী ব্যাংকের দর্শনা শাখা ব্যবস্থাপক মো. এনামুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, সাংবাদিক লিটন, জনাব টুটুল শাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত গ্রাহক ও অতিথিবৃন্দ।


আইএফআইসি ব্যাংক (পিএলসি) দর্শনা শাখা ব্যবস্থাপক রেজাউল করিম জানান, গ্রাহকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে দর্শনা শাখা কর্তৃক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মধুমাস উৎসব-২০২৬’-এর আয়োজন করা হয়।


অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উপস্থিত গ্রাহকদের দেশীয় মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন। এ উপলক্ষে আম, জাম, কাঁঠাল, পেঁপে, কলা, আনারস, কামরাঙ্গা, আঁশফল, ডেউয়া, আমড়া, লটকন, পেয়ারাসহ নানা ধরনের দেশীয় ফলের আয়োজন করা হয়। সুস্বাদু ও পুষ্টিকর এসব ফল উপভোগ করে উপস্থিত গ্রাহকরা আনন্দ প্রকাশ করেন এবং এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।


অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, গ্রাহকদের সম্মান জানাতে এবং দেশীয় ফলের ঐতিহ্য তুলে ধরতে আইএফআইসি ব্যাংক দর্শনা শাখার এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে চড়-থাপ্পড়, নারী গ্রেপ্তার