মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি
  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২৬ ইং
উথলীতে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জীবননগরের উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে প্ল্যাটফর্মের পশ্চিম দিকে চিলাহাটিগামী ৭২৭ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরেই উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। রেললাইনে দাঁড়িয়ে থাকা অবস্থান তিনি ট্রেনে কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার একাধিক অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তিনি মানসিক রোগী ছিলেন।


এদিকে, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছেন দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উথলী রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।


এদিকে খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে ঘটনাস্থল উথলী রেলস্টেশন পরিদর্শনে যান জীবননগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি। এসময় তিনি উথলী রেলস্টেশনের সার্বিক বিষয়ে খোঁজখবন নেন। কথা বলেন স্থানীয় লোকজনসহ রেলস্টেশন মাস্টারের সঙ্গে।


এসময় উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি রেলস্টেশন এলাকায় দুর্ঘটনারোধে স্টেশনে ঘণ্টা বাজিয়ে ট্রেন আসার সংকেত বোঝানোর পরিবর্তে মাইকের মাধ্যমে জানানোর ব্যবস্থা করার নির্দেশনা দেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান