সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দর্শনায় পৃথক অভিযানে তিন মাদক কারবারির গ্রেপ্তার

সামারি কোর্টে তিনজনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২৬ ইং
সামারি কোর্টে তিনজনের জেল-জরিমানা

দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক তিন ব্যক্তিকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার) আদালতের বিচারক পবন ঢালী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের রেজাউল হোসেনের ছেলে শাকিল হোসেন (২০), দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে রোমান হোসেন (৩৯) এবং একই উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত হামিদ ভুট্টোর ছেলে ইব্রাহিম হোসেন আকুল (২৩)।


আদালত শাকিল হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, রোমান হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড এবং ইব্রাহিম হোসেন আকুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে সোমবার গভীর রাতে থানা-পুলিশের একটি দল পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার) আদালতে হাজির করা হলে আদালত এ রায় প্রদান করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের রায় অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী