সোমবার, ৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের বাড়িতে সহায়তা নিয়ে হাজির ইউএনও

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৬ ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের বাড়িতে সহায়তা নিয়ে হাজির ইউএনও

সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালক রিপন হোসেনের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের সার্বিক খোঁজখবর নিলেন ও সরকারি সহায়তা দিযেছেন জীবননগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। গতকাল রোববার বিকেলে উপজেলার সন্তোসপুর গ্রামের ব্রিজপাড়ায় নিহত রিপন হোসেনের বাড়িতে যান তিনি।


এসময় ইউএনও দীর্ঘক্ষণ ধরে শোকার্ত পরিবারের সাথে কথা বলেন ও তাদের সার্বিক খোঁজখবর নেন। এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝণ্টু, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি সদস্য ফরহাদ হোসেনসহ স্থানীয় লোকজন।


উল্লেখ্য, গত শনিবার সন্তোসপুর-আন্দুলবাড়ীয়া সড়কে শাহা ইটভাটার সামনে আলমসাধুর ধাক্কায় মৃত্যুবরণ করেন ভ্যানচালক রিপন হোসেন। রিপন সন্তোসপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে। সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাস্তার পাশে রাখা ইটের স্তুপ অপসারণের জন্য ইটভাটা মালিকদের নির্দেশ প্রদান করেন ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি। এমন মহৎ কাজের জন্য এলাকার মানুষের মুখে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় আইএফআইসি ব্যাংকের মধুমাস উৎসব