সোমবার, ৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদ্যাপন

বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির সাফল্য, গ্রাহকসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কর্মকর্তারা। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখায় কেক কেটে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘গত ২৫ বছর ধরে ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চুয়াডাঙ্গার অনেক সফল ব্যবসায়ী এ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত। ব্যাংকিং খাত একসময় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বর্তমান পরিস্থিতিতে এ খাত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকগুলো আরও কার্যকর ভূমিকা রাখবে।’


তিনি আরও বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমার দীর্ঘদিনের লেনদেন রয়েছে। এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের গ্রাহকবান্ধব আচরণ প্রশংসনীয়। সেবা, প্রতিশ্রুতি ও কর্মদক্ষতার মাধ্যমে ব্যাংকটি সামনের দিনগুলোতেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশা করি।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা শাখার টেরিটরি ম্যানেজার শংকর কুমার রায়, ম্যানেজার (ক্রেডিট) নাসির উদ্দীন, প্রিন্সিপাল অফিসার মোস্তাফিজুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকরা।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় আইএফআইসি ব্যাংকের মধুমাস উৎসব