সোমবার, ৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে হামলা ও লুটপাটের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে হামলা ও লুটপাটের অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল এলাকার সুবদিয়া পূর্বপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার সুবদিয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাবলু মন্ডল (৫৫) মৃত ওয়াদ আলী মন্ডলের ছেলে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতের স্বজন সলক হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার চাচা বাবলু মন্ডল দোকানে ছিলেন। এসময় ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দোকানে থাকা নগদ দুই লাখ টাকার বেশি অর্থ লুট করে নিয়ে যায় বলেও তিনি দাবি করেন। হামলাকারীদের মধ্যে একই গ্রামের তাহারের ছেলে আশরাফ ও শান্তির ছেলে মাজহারুলকে তারা শনাক্ত করেছেন বলে জানান।’


আহত বাবলু মন্ডল বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি দোকানে বসে থাকা অবস্থায় আশরাফ, মাজহারুলসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি আহত হলে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় আইএফআইসি ব্যাংকের মধুমাস উৎসব