দু’বোতল ফেনসিডিলসহ আলমডাঙ্গা গোবিন্দপুরের নিশিত ও রাকিব আটক
- আপলোড তারিখঃ
২৩-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও বেগমপুর ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দু’মাদকসেবীকে আটক করেছে। আলমডাঙ্গা গোবিন্দপুরের দু’জন ফেনসিডিলসেবীকে দু’বোতল ফেনসিডিলসহ আটক করছে। গতকাল বুধবার দুপুর ১টার পর বেগমপুর ইউপির আকুন্দবাড়ীয়া গাঙপাড়া থেকে এদেরকে এপাচি আরটিআর মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুরের নিশিত কমার (২৩) ও রাকিব হাসান (২৫) গতকাল সাড়ে ১২টার দিকে এপাচি আরটিআর মোটরসাইকেলযোগে আকুন্দবাড়ীয়া গাঙপাড়ায় ফেনসিডিল সেবন করতে যায়। এসময় চুয়াডাঙ্গা সদর থানার এসআই সুমন সরকার ও বেগমপুর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে এদেরকে আটক করে। এসময় এদের শরীর তল্লাশি করে দু’জনের কাছ থেকে দু বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই সুমন সরকার ও বেগমপুর ফাঁড়ির এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে আকুন্দবাড়ীয়া গাঙপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার জৈনক আরিফ এর বাড়ির সামনে থেকে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুরের মৃত অনিল কুমারের ছেলে নিশিত কুমার ও রেজাউল করিম এর ছেলে রাকিব হাসানকে এপাচি আরটিআর মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় এদের শরীর তল্লাশি করে দু’বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
কমেন্ট বক্স