শনিবার, ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ানের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৬ ইং
দর্শনার গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ানের ইন্তেকাল

দর্শনার পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান আর নেই। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।


পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় মোবারকপাড়া কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু, পৌর বিএনপির সমন্বয়ক ও সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক হাজী প্রভাষক মশিউর রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। জানাজায় তরুণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আবু সুফিয়ানের আদি বাড়ি গোপালগঞ্জ জেলায়। তাঁর বাবা স্কান্দার আলী দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন। সেই সূত্রেই পরিবারের স্থায়ী বসবাস হয় দর্শনায়।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণ কাণ্ডে জামায়াতের আমির বরখাস্ত