জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম কাস্টম ওরফে ইঁদুর মেম্বার (৪০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি, হার্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই তার দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন কেডিকে ইউনিয়ন জামায়াতের আমির হযরত মাওলানা আব্দুস সাত্তার।
জানাজায় অংশ নেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ আতিয়ার রহমান, শেখ মাফিজুর রহমান মাফি, সাবেক ছাত্রনেতা সেলিম আকতার খান মিণ্টু, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহা. আব্দুল লতিফ বিশ্বাস, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান প্রমুখ, আন্দুলবাড়ীয়া প্রসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনসহ আরও অনেক মুসল্লি।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া