জীবননগর উপজেলার সেনেরহুদা পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য ৩ লাখ টাকার সরকারি অনুদানের কাগজপত্র মসজিদ কমিটির হাতে তুলে দিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর সেনেরহুদা বসতিপাড়ার বটতলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ অনুদানের কাগজপত্র হস্তান্তর করেন। উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা তালিমুল কুরআন বিভাগের সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন এবং উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা বেলাল হুসাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাসানুজ্জামান। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক উথলী