শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৬ ইং
আলমডাঙ্গায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুজন গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গত বুধবার বিকেল ৪টা ৫ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই মো. আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে বড় বোয়ালিয়া বাবুপাড়া গ্রামের আমবাগানে অভিযান পরিচালনা করেন।


অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভাংবাড়ীয়া ফেরিঘাটপাড়ার মৃত সুন্নত আলী মণ্ডলের ছেলে মো. সাগর আহম্মেদ (৪৩) এবং ভাংবাড়ীয়া মোল্লাপাড়ার মো. মজিবর রহমানের ছেলে মো. লিপন আলী (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, এ ঘটনায় আরও দুইজন সহযোগীসহ অজ্ঞাতনামা ২-৩ জন জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন