বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে গাঁজা সেবনের সময় পুলিশের অভিযান

তিন মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৬ ইং
সরোজগঞ্জে গাঁজা সেবনের সময় পুলিশের অভিযান

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রুহুল কবির খানের দিকনির্দেশনা এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এএসআই সদরুল আলম, এএসআই ওহিদুল ইসলাম, এএসআই মো. শামীম হোসেন এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার হোগলাডাঙ্গা মাদ্রাসা-সংলগ্ন জিকে ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নবাব আলী (৪০), মামুন আলী (২৮) এবং সাজন বেপারী (১৯)। তারা সবাই চুয়াডাঙ্গা সদর থানার বাসিন্দা। পরে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী নাজনীন প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শরিফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবী আইনের হাত থেকে রেহাই পাবে না।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!