বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার উজলপুরে মাদক বিরোধী ক্যাম্পেইন

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৬ ইং
দর্শনার উজলপুরে মাদক বিরোধী ক্যাম্পেইন

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামবাসীর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ক্যাম্পেইনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দর্শনা থানা বিএনপির দপ্তর সম্পাদক আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’


তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ জোরদারের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে। কোনো এলাকায় মাদক সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।


বক্তারা বলেন, যুবসমাজকে মাদকাসক্তির হাত থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তারা মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ক্যাম্পেইন শেষে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’ স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!