বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার শত একর ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন, অভিযানে ইউএনও

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৬ ইং
দামুড়হুদার শত একর ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন, অভিযানে ইউএনও

দামুড়হুদা উপজেলায় ব্যাপক হারে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় শত শত একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত ও পুকুর, যা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে গতকাল বুধবার উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ছটাংগা মাঠে অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। এসময় তারা ঘটনাস্থল পরিদর্শন করে ফসলি জমি থেকে মাটি ও বালি উত্তোলনের চিত্র প্রত্যক্ষ করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছটাংগা মাঠ ছাড়াও পরাণপুর মাঠ, দোস্ত-কাতলামারি মাঠ এবং ঈশ্বরচন্দ্রপুর-দর্শনা চেকপোস্ট সড়কের পাশের বিভিন্ন এলাকায় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করছে। এতে বিস্তীর্ণ ফসলি জমি গভীর গর্তে পরিণত হয়েছে এবং কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। এখন থেকে উপজেলার যেখানেই এ ধরনের কার্যক্রমের খবর পাওয়া যাবে, সেখানেই নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে পুলিশি সহায়তায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!