বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৬ ইং
আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারকে সভাপতি এবং মামুনুর রশীদ মন্ডলকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়াও আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির সেক্রেটারি শরিফুল ইসলামকে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মনোনীত করা হয়েছে।
আলমডাঙ্গার ক্রীড়া উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ, বিভিন্ন ক্রীড়া আয়োজন এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও বেগবান করার উদ্দেশ্যে এ কমিটি দায়িত্ব পালন করবে। নবগঠিত কমিটির মাধ্যমে আলমডাঙ্গা উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং স্থানীয় খেলোয়াড়রা আরও বেশি সুযোগ ও সহযোগিতা পাবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!