সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিদ্যাধরপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আক্তার হোসেন

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৬ ইং
বিদ্যাধরপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আক্তার হোসেন

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ সমাজসেবক আক্তার হোসেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি মনোনীত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ সাইদুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষানুরাগী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সমন্বয়ের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আক্তার হোসেনকে সভাপতি মনোনীত করা হয়। তিনি আন্দুলবাড়ীয়া কলেজের সাবেক কম্পিউটার ডেমনস্ট্রেটর এবং অনন্তপুর গ্রামের বাসিন্দা।


সভাপতি মনোনীত হওয়ায় আক্তার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অভিভাবক সদস্য, শিক্ষানুরাগী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নে তাঁর সফলতা কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে শরীফুজ্জামানের শুভেচ্ছা বিনিময়