বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনের কার্যনির্বাহী পরিষদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।


এর আগে দাখিলকৃত ১৯টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সবগুলোই বৈধ ঘোষণা করা হয়। সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে একজন করে তিনজন এবং পরিচালক পদে ১৬টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।


চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহসভাপতি পদে শাহারিন হক মালিক এবং সহসভাপতি পদে সেলিম আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে পরিচালক পদে প্রার্থীরা হলেন- আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, এস. এম. তসলিম আরিফ বাবু, তাজুল ইসলাম তাজু, এনামুল হক শাহ মুকুল, সামসুজ্জামান খোকন, মফিজুর রহমান মনা, শফিকুল ইসলাম পিটু, রাহিনুর ইসলাম হিমালয়, একরামুল হক, অপু কুমার সাধুখা এবং পলাশ কুমার সাহা।


এছাড়া সহযোগী সদস্য ক্যাটাগরিতে পাঁচটি পরিচালক পদের বিপরীতে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- নাসির আহাদ জোয়ার্দ্দার, এ.কে.এম. সালাউদ্দিন মিঠু, হারুন অর রশিদ, পবিত্র কুমার আগরওয়ালা এবং সুরেশ কুমার আগরওয়ালা।


নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম.এম. শাহজাহান মুকুল জানান, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে বিধি অনুযায়ী নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ১৯টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষে তাদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে।



কমেন্ট বক্স