বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় দুই মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৬ ইং
দর্শনায় দুই মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

দামুড়হুদায় মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। অভিযুক্তরা হলেন- ছয়ঘরিয়া গ্রামের মমতাজ ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৬), পরানপুর গ্রামের মুজাহার আলীর ছেলে জলো আলী (৬০)। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দর্শনা রেলবাজার ও সুগার ইনস্টিটিউটের সামনে ভ্রাম্যমাণ আদালত বসে এই রায় দেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আমিনুল ইসলাম ও জলো আলীকে আটক করেন। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এসময় আমিনুল ইসলাম ও জলো আলী মাদকের সাথে জড়িত থাকার অপরাধ স্বীকার করলে দোষী ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ এর ৫ ধারা মোতাবেক প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। গতকালই তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।



কমেন্ট বক্স