বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা জয়রামপুরে দুই মাদকসেবী আটক

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৬ ইং
দামুড়হুদা জয়রামপুরে দুই মাদকসেবী আটক

দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের জনসাধারণ দুই মাদকসেবীকে আটক করে মডেল থানায় সোপর্দ করেন। আটকৃতরা হলেন- জয়রামপুর বারুইপাড়ার আকমান হোসেনের ছেলে আব্দুল বারিক (৩০) ও একই গ্রামের আনছার আলীর ছেলে কামরুল হাসান (২০)। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে জয়রামপুর বারুইপাড়া থেকে এলাকাবাসী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, আব্দুল বারিক ও কামরুল হাসানকে মাদক সেবনের অপরাধে এলাকাবাসী তাদের আটক করে। পরে দামুড়হুদা মডেল থানার এসআই ফাহিম সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করেন। দামুড়হুদা মডেল থানায় তাদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স