সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ

পাঁচ দিন ধরে নিখোঁজ রাফিদ
  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২৬ ইং
জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ

জীবননগর উপজেলার বাঁকা এলাকায় এক এক কিশোরকে ধরে নিয়ে নির্যাতনের পর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঁকা আশতলাপাড়া এলাকায় নানার বাড়িতে থেকে লালিত-পালিত হয়ে আসছিল ১৩ বছর বয়সী রাফিদ হোসেন। তার মা মোছা. রাফিজা খাতুনের দাবি, গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে তাদের বাড়ির গোয়ালঘর থেকে একটি গরু খুঁটিসহ চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মাসুদ হোসেন ও তার স্ত্রী পারভিনা খাতুন রাফিদকে ধাওয়া করে জোরপূর্বক ধরে নিয়ে যান।


অভিযোগে আরও বলা হয়, এসময় রাফিদের নানী শেফালী খাতুন বাধা দিতে গেলে তারা তাকে মারধর করে আহত করেন। পরে রাফিদকে তাদের বাড়িতে নিয়ে হাত বেঁধে নির্যাতন করা হয়। এরপর থেকে রাফিদ আর নানার বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় শিশুটির জীবন ও নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।


শিশুটির মা অভিযোগ করেন, এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা উল্টো ভয়ভীতি ও হুমকি-ধমকি দেন। দীর্ঘ সময় ধরে ছেলেকে খুঁজেও না পাওয়ায় তিনি জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জীবননগর থানার পক্ষ থেকে অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ