সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নবনির্বাচিত নেতাদের যুবদল-ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নবনির্বাচিত নেতাদের যুবদল-ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিণ্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল রোববার রাত ৯টায় চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। একই সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টুকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


এসময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশরসহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা। উপস্থিত নেতারা নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ