আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার
- আপলোড তারিখঃ
২২-১১-২০১৭
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল দিনভর অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নির্দেশে গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে নগর বোয়ালিয়া গ্রামের ছানোায়ার হোসেনের ছেলে স¤্রাট ইসলাম, গড়গড়ি গ্রামের গোলাম খানের ছেলে হাসান, ইবি থানার রসুনপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে রুহুল আমিন, ঘোষবিলা গ্রামের মৃত জামশেদ আলীর ছেলে রনি, ষ্টেশনপাড়ার কুদ্দুস আলীর স্ত্রী রাহেলা খাতুন, জগন্নাথপুর গ্রামের মৃত চাদ আলীর ছেলে লিয়াকত ও মো. সৈয়দ ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মানিছ গ্রেফতার হয়েছে।
কমেন্ট বক্স