শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৬ ইং
দামুড়হুদায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীন আলম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন।


আগামী ২৮ জুন সারাদেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুকে লাল রঙের একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে আপনার নিকটস্থ টিকাকেন্দ্র থেকে আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ক্যাম্পেইন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। 


এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মহিবুল্লাহ, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মামুনুর রশিদ, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে সকল সাব-সেন্টারের কর্মরত স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন