শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহ ইউনিয়ন পরিষদের সদস্য মুকুল হোসেনের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৬ ইং
তিতুদহ ইউনিয়ন পরিষদের সদস্য মুকুল হোসেনের ইন্তেকাল

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মুকুল হোসেন (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর আকস্মিক মৃত্যুতে চাঁদপুর গ্রামসহ পুরো তিতুদহ ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মুকুল হোসেন হঠাৎ স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য শুভাকাক্সক্ষী, গুণগ্রাহী ও রাজনৈতিক-সামাজিক সহকর্মী রেখে গেছেন। তাঁর পিতা ছিলেন মরহুম আবুল মণ্ডল।
মুকুল হোসেন দীর্ঘদিন ধরে তিতুদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


এদিকে মুকুল হোসেনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন