বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএডিসি শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা গ্রহণকালে শরীফুজ্জামান

স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই
  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বিএডিসি শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা গ্রহণকালে শরীফুজ্জামান

চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় বিএডিসি শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএডিসি শ্রমিক ইউনিয়নের নেতা আশাদুল হকের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


তিনি বলেন, ‘জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব একটি জনগুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার আমার ওপর যে আস্থা রেখেছে, আমি সেই আস্থার মর্যাদা রক্ষায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। জেলা পরিষদকে জনগণের কল্যাণে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার প্রধান লক্ষ্য। জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, জনগণের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’


তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গার উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শ্রমজীবী মানুষের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়েও জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিএডিসি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সংবর্ধনা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি আশা করি, আগামী দিনে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকল শ্রেণি-পেশার মানুষ সহযোগিতা করবেন। জনগণের প্রত্যাশা পূরণে এবং একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক চুয়াডাঙ্গা গড়তে আমি সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।’


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম। সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন আলী, বাদল হোসেন, শরীফ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সান, শ্রমিক নেতা মনজুর আলী, আরিফ হোসেন, আশাদুল, সেণ্টু প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিএডিসি ফার্ম মসজিদের পেশ ইমাম ইবাদাত হোসেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা