মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দীর্ঘ ১৫ মাস পর কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনের আমেজ

জুলাই মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত
  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৬ ইং
দীর্ঘ ১৫ মাস পর কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনের আমেজ

দীর্ঘ ১৫ মাস পর দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে আবারও সরগরম হয়ে উঠেছে কেরু চিনিকল এলাকা। শ্রমিক-কর্মচারীদের মধ্যে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং বিভিন্ন মহলে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। গত রোববাা বেলা ১১টায় দর্শনা কেরুজ ক্লাবে শ্রমিক ও কর্মচারীদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থগিত থাকা নির্বাচন দ্রুত সম্পন্ন করার বিষয়ে সর্বসম্মত মতামত ব্যক্ত করা হয়।


সভায় শ্রমিক ও শ্রমিক নেতাদের সমন্বয়ে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট একটি শ্রমিক ঐক্য কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, ফিরোজ আহম্মেদ সবুজ, সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও জয়নাল আবেদীন নফর, বাবুল আক্তার, মফিদুল ইসলাম, খবির উদ্দিন, রেজাউল করিম, ইসমাইল হোসেন, তাসলিমুজ্জামান সুইট, এহসান কবির, সাঈদ আহম্মেদ ফারুক, আরিফুল ইসলাম অরুক ও বাবর আলী। সভায় সর্বসম্মতিক্রমে আগামী জুলাই ২০২৬ মাসের মধ্যে কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


জানা গেছে, গত ১৪ মার্চ ২০২৬ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত তারিখের দুই দিন আগে, ১১ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। এরপর বিষয়টি আদালতে গড়ায়। পরবর্তীতে উচ্চ আদালত ও আপিল বিভাগের রায় এবং শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনার পর নির্বাচন আয়োজনের প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে।


শ্রমিক-কর্মচারীরা দ্রুত নির্বাচন সম্পন্নের পক্ষে মত প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী জুলাই মাসের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘জমি জালিয়াতি’র শিকার সংখ্যালঘু সন্ধ্যা রানী